বিক্ষোভকারীকে মারধর, ম্যাক্রোঁর সহযোগী বরখাস্ত

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৮:০৩আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৮:০৫

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর চিফ অব স্টাফের এক সহকারীকে বরখাস্ত করা হচ্ছে। পুলিশের পোশাক পরে এক বিক্ষোভকারীকে মারধরের অভিযোগে শুক্রবার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিক্ষোভকারীকে মারধর, ম্যাক্রোঁর সহযোগী বরখাস্ত

মে দিবসের বিক্ষোভে এক প্রতিবাদকারীকে মারধরের ঘটনায় ম্যাক্রোঁর সহযোগী আলেক্সান্দে বেনালাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার ভিডিও ফুটেজ দেখে বেনালার পরিচয় নিশ্চিত করে ফ্রান্সের একটি দৈনিক পত্রিকা। এরপরই তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, বেনালা মে দিবসের একটি বিক্ষোভের এক নারী ও পুরুষকে মারধর করা হচ্ছে। ফুটেজটি ধারণ করেন একজন শিক্ষার্থী। লে মন্ডে পত্রিকা মারধরকারী হিসেবে বেনালার পরিচয় নিশ্চিত করে।

মারধরের অভিযোগে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেনালার বিরুদ্ধে ভুয়া পুলিশ সাজার অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

এর আগে ঘটনার কয়েকদিন পর বেনালাকে দুই সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এ বিষয়ে প্রসিকিউটর কার্যালয়কে কিছু জানানো হয়নি।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় আরও তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম