‘দাস আইনে’র প্রতিবাদে হাঙ্গেরিতে বিক্ষোভ, সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

হাঙ্গেরিতে বছরে ৪০০ ঘণ্টা ওভারটাইমের সুযোগ রেখে পাস হওয়া আইনকে ‘দাস আইন’ আখ্যায়িত করে প্রতিবাদে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রবিবার রাতে এই আইনের প্রতিবাদে রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

‘দাস আইনে’র প্রতিবাদে হাঙ্গেরিতে বিক্ষোভ, সংঘর্ষ

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমটিভিএ’র সদর দফতরে পৌঁছে সেখানে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় পুলিশ দাঙ্গা মোকাবিলার পোশাক পরা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছে।

বুধবার হাঙ্গেরির পার্লামেন্টে এই আইনটি পাস হলে বিক্ষোভের শুরু হয়। এই আইনটির প্রস্তাব করেছে উগ্র জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের ফিডেজ পার্টি। সরকারের দাবি, কর্মঘণ্টায় এই স্বেচ্ছামূলক পরিবর্তন শ্রমিকদের স্বার্থেই এবং এতে করে মানুষ বেশি কাজ ও বেশি আয় করতে পারবে।

দেশটির আগের আইন অনুসারে, মালিক বছরে শ্রমিকদের ২৫০ ঘণ্টা ওভারটাইম করাতে পারতেন।

বুধবার দেশটির পার্লামেন্টে আরেকটি বিতর্কিত আইন পাস হয়েছে। এতে দেশটিতে নতুন একটি আদালত ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদালত থাকবে আইন মন্ত্রণালয়ের অধীনে এবং সরকারের কর ও নির্বাচনের মতো বিষয়ের বিভিন্ন মামলা পরিচালনা করবে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের