ফ্রান্সে বন্যা: হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ উদ্ধারকর্মী নিহত

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩ আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪

ফ্রান্সের মার্সেই শহরের কাছে বন্যার উদ্ধারকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ফ্রান্সে বন্যা: হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ উদ্ধারকর্মী নিহত

কর্মকর্তারা বলেছেন, ইসি১৪৫ উড়োজাহাজটি ভার অঞ্চলে রবিবার রাতে উদ্ধার অভিযানে ছিল। বিধ্বস্ত হেলিকপ্টার ও তিন ক্রুর মরদেহ রোভ শহরের কাছে পাওয়া গেছে। তদন্ত শুরু হয়েছে।

ভারী বর্ষণে দক্ষিণ-পূর্ব ফ্রান্সে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের ‘ফরাসিদের রক্ষায় প্রতিদিন জীবন দেওয়া নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।

ফরাসির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ও তদন্তকারীরা মার্শেই এর উত্তর পাহাড়ি এলাকাটি ঘিরে রেখেছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসা দুর্ঘটনার কারণ হতে পারে। 

/এএ/
সম্পর্কিত
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন ইউক্রেনীয় সেনা, পরে যেভাবে উদ্ধার
যেখানে সমুদ্রের বুক চিরে ছুটে চলে ট্রেন!
সর্বশেষ খবর
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন
সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
অনূর্ধ ১৫ বিশ্বকাপে ওয়েলেসের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ
অনূর্ধ ১৫ বিশ্বকাপে ওয়েলেসের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা