ইতালিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো, মৃত ১১ হাজার ৫৮১

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
৩০ মার্চ ২০২০, ২৩:৪৪আপডেট : ৩০ মার্চ ২০২০, ২৩:৪৫

ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সোমবার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৮১২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি নাগরিক।

ইতালিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো, মৃত ১১ হাজার ৫৮১
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৮১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৩৯ জন। লম্বার্ডি এলাকায় প্রথম ভাইরাস শনাক্তের ৪০ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪৮ জন বলে জানিয়েছেন বোরেল্লি। যা রবিবারের ৩ হাজার ৮১৫ জনের তুলনায় প্রায় অর্ধেক। তবে রবিবারের (৭৫৬) চেয়ে সোমবার (৮১২) মৃতের সংখ্যা বেড়েছে। দেশটিতে এখন মোট আক্রান্ত আছেন ৭৫ হাজার ৫২৮ জন। এছাড়া সোমবার দেশটিতে রেকর্ড সংখ্যক ১ হাজার ৫৯০ জন আক্রান্ত সুস্থ হয়েছেন। দেশটিতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬২০ জন।
করোনাভাইরাসের কারণে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত। এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে চলতি মাসের ১০ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা জারি করেন। এই সময়ে ‘রেড জোন’ আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী