নর্থ মেসিডোনিয়ায় ট্রাকে আরও ১৪৪ বাংলাদেশি অভিবাসী

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ০২:০৭আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৪:৫৩

নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে ২১১ জন অভিবাসীর সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, একটি আঞ্চলিক সড়কে রুটিন চেকের সময় একটি ট্রাকে এই অভিবাসীদের পাওয়া গেছে। এদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি ও ৬৭ জন পাকিস্তানি রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

নর্থ মেসিডোনিয়ায় অভিবাসীদের ফাইল ছবি
পুলিশ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রিস সীমান্তের গাভগেলিজা শহরের কাছে সোমবার মধ্যরাতে এই রুটিন চেক পরিচালনা করা হয়। এসময় ট্রাকটি থামানো হলে ভেতরে গাদাগাদি অবস্থায় এই অভিবাসীদের পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, ট্রাকের চালক ২৭ বছরের মেসিডোনিয়ার নাগরিক। তাকে ই.পি আদ্যক্ষর হিসেবে উল্লেখ করে গ্রেফতার করার জানানো হয়েছে।
অভিবাসীদের আটক করা হয়েছে এবং তাদের গ্রিসে ফেরত পাঠানোর জন্য গাভগেলিজা শহরের একটি ট্রানজিট শেলটার কেন্দ্রে রাখা হয়েছে।
এর আগে ২২ জুন নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ।
তথাকথিত বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও করোনাভাইরাস মহামারির জন্য এই বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানবপাচার অব্যাহত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত