তুরস্ক-গ্রিস বিরোধ: ফেরত গেলো তুরস্কের জাহাজ

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৩

ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত জাহাজটিকে ফেরত নিয়েছে তুরস্ক। এক মাসেরও বেশি সময় সাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত যায় জাহাজটি। এ বিষয়টিকে স্বাগত জানিয়ে গ্রিক সরকারের পক্ষ থেকে এটিকে ‘ইতিবাচক পদক্ষেপ' হিসেবে মন্তব্য করা হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরাকস মিতসোতাকিস তুরস্ককে সীমানা বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

তুরস্ক-গ্রিস বিরোধ: ফেরত গেলো তুরস্কের জাহাজ

গত মাসের ১০ তারিখে জাহাজটিকে গ্রিসের ক্রিট দ্বীপের পার্শ্ববর্তী ভূমধ্যসাগর এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য জরিপ কাজে মোতায়েন করে তুরস্ক। জবাবে ইউরোপীয় মিত্র ও আরব আমিরাতের সহযোগিতায় ভূমধ্যসাগরের এ অঞ্চলটিতে নৌ-মহড়ার আয়োজন করে গ্রিস। ফলে দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

জাহাজটি ভূমধ্যসাগরে গ্রিসের মালিকানাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জরিপকাজ চালাচ্ছিল বলে দাবি করে গ্রিস। এ দাবি প্রত্যাখ্যান করে তুরস্ক জানায়, জাহাজটি যে অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছিল সেটি তাদেরই মালিকানাধীন এলাকা। 

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে শুরু থেকেই গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলছে ফ্রান্স-তুরস্কের মধ্যে। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপকে এরদোয়ান সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও ‘পরিষ্কার ও দৃঢ়’ হতে হবে।

শনিবার ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জেরে বিরোধ সৃষ্টি হলে ফ্রান্সকে বড় ধরনের মূল্য দিতে হবে। 

এ পরিস্থিতিতে তুরস্কের ওপর অবরোধ আরোপের হুঁশিয়ারি দেয় ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি সামলাতে উদ্যোগী হয়েছে ন্যাটো। বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যে দুই দেশ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কোনও ধরনের শর্ত ছাড়া তুরস্ক এ বিষয়ে আলোচনায় রাজি হলেও গ্রিস বলেছে, আগে তুরস্ককে ‘হুমকি প্রদান’ বন্ধ করতে হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম