নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত পুতিন

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম মনোনীত হয়েছে। রুশ লেখক সের্গেই কোমকভের নেতৃত্বে লেখকদের একটি সংগঠন পুতিনের নাম মনোনীত করে নোবেল কমিটির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত পুতিন

মনোনয়নকারী সংস্থার মতে, সারা বিশ্বে শান্তি স্থাপনে ট্রাম্প এবং নেতানিয়াহুর তুলনায় অনেক বেশি উদ্যোগী ছিলেন পুতিন। তাই তাকে যেন এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর আগে ২০১৩ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

এই তালিকায় পুতিন ছাড়াও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে চুক্তি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ট্রাম্প। সেজন্য মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন নরওয়ের সাংসদ ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেডে।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তি করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নাম মনোনীত করেন ইতালির নর্দান লিগ পার্টির সাংসদ পাওলো গ্রিমোলদি। এমনকি ঐতিহাসিক এই কাজের জন্য এবছর যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। নোবেল কমিটির কাছে জমা দেওয়া ইতালির সাংসদের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ফিনল্যান্ডের সাংসদরাও।

উল্লেখ্য, নির্দিষ্ট কিছু শর্ত মানলে যেকোনও ব্যক্তি অন্য কাউকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে এবং তার নাম নোবেল কমিটির কাছে পাঠাতে পারেন। ইতোমধ্যে ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩০০টি নাম মনোনীত হয়েছে। আগামী ৯ অক্টোবর চলতি বছরের নোবেল প্রাপকদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি।  

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী