ইউরোপে দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৫ শতাংশ: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ০১:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০১:৫২

ইউরোপে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।

ইউরোপে দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৫ শতাংশ: ডব্লিউএইচও

ডব্লিউএইচও মুখপাত্র জানান, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, রাশিয়াতে নতুন সংক্রমণ বেশি হচ্ছে। এই দেশগুলোতে নতুন আক্রান্তদের এক-তৃতীয়াংশের বাস। তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো হাসপাতালগুলোর আইসিইউ গুরুতর অসুস্থ রোগীতে ভরে যাচ্ছে।

রাশিয়াতে দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২০ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৮৯ জনে। ইতালিতে মৃত্যু হয়েছে ২২১ জনের ও আক্রান্ত হয়েছেন প্রায় ২২ হাজার। অস্ট্রিয়া মোট মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। বেলজিয়ামে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের রোগীর সেবাপ্রদান অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ড. মার্গারেট হ্যারিস বলেন, পুরো ইউরোপজুড়ে উদ্বেগজনক সংখ্যায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ভালো ব্যবস্থাপনার হাসপাতাল ব্যবস্থা থাকলেও অনেক দেশে তা রোগীদের পূর্ণ হয়ে যাচ্ছে।

তিনি জানান, নতুন বিধিনিষেধ কতটুকু কার্যকর তা আগামী দুই সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। আমরা সংক্রমণ কমে আসা দেখতে পাব। কিন্তু একদিনেই তা কমে আসবে না। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি