এরদোয়ানের সমালোচনা ফ্রান্সের, নিষেধাজ্ঞার হুমকি

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:০৬

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম নিয়ে মন্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ফ্রান্স। এরদোয়ানের প্রতিক্রিয়াকে সহিংসতার ঘোষণা উল্লেখ করে আঙ্কারার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে প্যারিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান বলেন, এরদোয়ান নিয়মিত যা বলছেন তা সহিংসতার ঘোষণা এবং ঘৃণ্য।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন এরদোয়ান। কয়েকদিন পর এরদোয়ান আরও বলেছেন, ফ্রান্সসহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায়। 

বুধবার তুরস্ক জানিয়েছে, তুরস্কের জাতীয়তাবাদী গোষ্ঠী গ্রে ওলভসকে নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ সম্ভাব্য কঠোর উপায়ে নেওয়া হবে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু যে ফ্রান্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তা না। পুরো ইউরোপের সংহতিকে আক্রমণ করা হচ্ছে। আমরা চাই তুরস্ক তাদের এই যুক্তি প্রত্যাহার করুক।

তিনি আরও বলেছেন, ইউরোপিয়ান কাউন্সিল ইতোমধ্যে তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন তুরস্কের জন্য নিষেধাজ্ঞা এড়ানোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে