অক্সফোর্ডের প্রথম টিকা পেলেন ৮২ বছরের ডায়ালাইসিস রোগী

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২১, ১৬:৩৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৬:৩৬

ব্রিটেনে শুরু হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ। সোমবার অক্সফোর্ডের প্রথম টিকাটি নিয়েছেন ৮২ বছরের ডায়ালাইসিস রোগী ব্রায়ান পিংকার। তিনি যে হাসপাতালে টিকাটি নিয়েছেন সেখান মাত্র কয়েকশ’ মিটার দূরে তা উদ্ভাবিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২০২০ সালের ৩০ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। পরে ভারতও ভ্যাকসিনটির অনুমোদন দেয়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ায় আমি আশাবাদী যে, বসন্তের মধ্যে ঝুঁকিপূর্ণ মানুষদের এ কর্মসূচির আওতায় আনা যাবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি ২০২০ সালের গোড়ার দিকে ডিজাইন করা হয়েছিল। এপ্রিলে প্রথম এটি স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা করা হয়। পরে হাজার হাজার মানুষের ওপর ব্যাপক আকারের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন যেমন ৭০ ডিগ্রি তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা রয়েছে, এটিতে তা নেই। সাধারণ ফ্রিজেই এটি সংরক্ষণ করা সম্ভব।

একজন অবসরপ্রাপ্ত মেইনটেন্যান্স ম্যানেজার পিংকার টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজের বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য অপেক্ষা করছেন।

ব্রিটেনের স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে পিংকার বলেন, আজ করোনা ভ্যাকসিন নিতে পেরে আমি খুব আনন্দিত এবং অক্সফোর্ডে তা উদ্ভাবিত হয়েছে বলে সত্যিকার অর্থে গর্ববোধ করছি।

পিংকার আরও বলেন, আজকে নার্স, চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা দারুণ এবং এখন আমি স্ত্রী শারলির সঙ্গে বছরের শেষ দিকে ৪৮তম বিবাহবার্ষিকী উদযাপনের কথা ভাবতে পারছি।

ব্রিটিশ সরকার অক্সফোর্ড ভ্যাকসিনের ১০ কোটি ডোজ অর্ডার দিয়েছে। একই সঙ্গে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনেরও প্রয়োগ চলছে।

ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে প্রথম কাউকে ভ্যাকসিন দিতে পেরে গর্বিত অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের প্রধান নার্সিং কর্মকর্তা স্যাম ফস্টার। তিনি বলেন, চার্চিল হাসপাতালে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে পারা সত্যিকার অর্থে বড় কিছু। এখান থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ভ্যাকসিনটি উদ্ভাবিত হয়েছে। আমরা আরও বেশি রোগী, স্বাস্থ্য ও সেবাকর্মীকে ভ্যাকসিন দিতে চাই।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি