ইইউ বহির্ভূত ভ্রমণ বন্ধ করছে ফ্রান্স

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২১, ০৯:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৯:২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্তে নতুন করে কড়াকাড়ি আরোপ করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স। তবে দেশব্যাপী নতুন লকডাউন জারির বিষয়টি নাকচ করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। ইইউ নাগরিকদের জন্য কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক এবং তা আরও কঠোর করা হবে।

ফরাসী প্রধানমন্ত্রী জানান, সান্ধ্যকালীন কারফিউ বাস্তবায়ন ও বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের নজরদারি বাড়ানো হবে।

করোনা ঠেকাতে নতুন বিধিনিষেধ কঠোর করা হলেও ফ্রান্সে সংক্রমণের হার বেশি। এই নতুন ভ্রমণ বিধিনিষেধ যুক্তরাজ্যের ওপর প্রভাব ফেলবে। দেশটি এখন আর ইইউ সদস্য রাষ্ট্র নয়। তবে ব্রিটিশ পরিবহনমন্ত্রী জানিয়েছেন, এতে পরিবহন বাধাগ্রস্ত হবে না।

শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কতার পর ফ্রান্সে তৃতীয় লকডাউন জারির আশঙ্কা ছড়িয়ে পড়ে। শুক্রবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বৈঠকের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে কাস্টেক্স বলেন, লকডাউনের ভয়াবহ প্রভাব সম্পর্কে আমরা জানি। আজ রাতে আমরা গত কয়েক দিনের তথ্য পর্যালোচনা করেছি। আমরা মনে করছি এখনও আরেকটি লকডাউন এড়ানোর সুযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস