পাল্টা পদক্ষেপে রুশ কূটনীতিক বহিষ্কার করলো জার্মানি, পোল্যান্ড এবং সুইডেন

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭
image

নিজ নিজ দেশের রুশ দূতাবাসের একজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি, পোল্যান্ড ও সুইডেন। গত সপ্তাহে এসব দেশের কূটনীতিক বহিষ্কার করে মস্কো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গত সপ্তাহে তিন ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিষ্কার করে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন।’

সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিক বহিষ্কারকে কোনওভাবেই ন্যায্যতা দিতে পারে না মস্কো। ওই বিবৃতিতে বলা হয়, জার্মান কূটনীতিক কেবলমাত্র ঘটনাস্থলের খবরাখবর সংগ্রহ করতেই সেখানে উপস্থিত ছিলেন।

পোল্যান্ডের পররাষ্ট্র দফতরের এক টুইট বার্তাতে জানানো হয়েছে, দেশটির পোজন্যান শহরের রুশ দূতাবাসের এক কূটনীতিককে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। সুইডেনও মস্কোকে এক রুশ কূটনীতিককে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র দফতরের এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে ইউরোপীয় দেশগুলোর কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায় এবং বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।

/জেজে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি