গাছটি বিক্রি হলো ১ লাখ ৮৭ হাজার টাকায়

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ২০:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২০:২৫

যারা গাছ পছন্দ করেন, তারা দেখামাত্রই চিনবেন এটা মনস্টেরা। সুন্দর টবসহ দাম বড়জোর ৪০০-৫০০ টাকা হবে। কিন্তু ছবিতে যেটা দেখা যাচ্ছে ওটার জন্য ক্রেতাকে গুনতে হয়েছে দুই হাজার দুই শ’ ডলার। টাকার অংকে যা প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা। রহস্য লুকিয়ে আছে গাছটির পাতায়। মনস্টেরার পাতার রং সাধারণত উজ্জ্বল বা গাঢ় সবুজ হয়। কিন্তু ছবির গাছটির জিনগত পরিবর্তনের কারণে পাতার রঙে দেখা দিয়েছে হলুদ ও সাদার মিশ্রণ।

বেলজিয়ামের লোভেনডেজেম নামের একটি বাগানের ওয়েবসাইটে পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায় ১৫ সেন্টিমিটার লম্বা গাছটি। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার আরনি সুরমানস জানালেন, ‘এটা এমন এক বিশেষ গাছ, যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং খাটিয়েও তৈরি করা যাবে না। মনস্টেরার এমন মিউটেশনের সম্ভবত এটাই একমাত্র উদাহরণ। গাছটি তাই সাধারণ কেউ কেনেননি। যিনি গাছ চেনেন এবং যার সংগ্রহের বাতিক আছে এমন কেউই কিনেছেন।’

এখন অনেকেই বিরল প্রজাতির গাছ সংগ্রহে বেশ আগ্রহী

তিনি আরও জানালেন, কোভিডের কারণে মানুষের গাছপ্রীতি আগের চেয়ে বেড়েছে। এখন অনেকেই বিরল প্রজাতির গাছ সংগ্রহে বেশ আগ্রহী।

/এফএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম