দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব গুতেরেস

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ২২:৩৫আপডেট : ১৮ জুন ২০২১, ২৩:১৭

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য মনোনীত হলেন অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ তাকে এই দায়িত্ব দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জুন মাসের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য গুতেরেসের নাম সুপারিশ করে। তার দ্বিতীয় ২০২২ সালের ১ জানুয়ারি শুরু হবে। এবার মহাসচিব নির্বাচনে দশজন প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ায় তারা কেউ প্রার্থী হতে পারেননি।

সাধারণ পরিষদে শপথ নেওয়ার পর গুতেরেস বলেছেন, বড় ও ছোট দেশগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি ও বন্ধন তৈরিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

২০১৭ সালের জানুয়ারিতে বান কি-মুনের কাছ থেকে প্রথমবার মহাসচিবের দায়িত্ব নেন গুতেরেস। তার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ট্রাম্পের সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে।

৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মহাসচিব হিসেবে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবার জন্য করোনা ভ্যাকসিন ও ডিজিটাল সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী