৩৫০ বছরের পুরনো তৈলচিত্র মিললো রাস্তায়

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ১০:০০আপডেট : ২০ জুন ২০২১, ১০:০০

রাস্তায় হাটতে গেলে কত ঘটনারই সাক্ষী হতে হয়। তাই বলে রাস্তার পাশে পড়ে থাকতে দেখবেন সাড়ে তিনশ' বছরের পুরনো দুটি বিখ্যাত তৈলচিত্র? হ্যাঁ, এমন বাস্তব ঘটনার সাক্ষী হলেন জার্মানির এক পথচারী।

গত মাসে জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের উজবুর্গ শহরের একটি মোটরওয়ে সার্ভিস স্টেশনে পরিত্যক্ত অবস্থায় এক ব্যক্তি ওই ছবি দুটি দেখতে পান। সন্দেহ হলে ছবি নিয়েই পুলিশের কাছে হাজির হন তিনি। প্রাথমিকভাবে পর্যালোচনায় বেরিয়ে আসে, তৈলচিত্রগুলোর একটি ডাচ শিল্পী স্যামুয়েল ভ্যান হুগস্ট্রেইনের অন্যটি ইতালীয় শিল্পী পেইত্রো বেল্লোত্তির। বারকুই সময়ে নিজেকে চিত্র শিল্পী হিসেবে তুলে ধরেন বেল্লোত্তি।

ডাচ শিল্পী স্যামুয়েল ভ্যান হুগস্ট্রেইনে

রাস্তার পাশে কীভাবে এলো ১৭ শতকের দুটি বিরল চিত্রকর্ম এ নিয়ে অনেকটা চিন্তায় পড়ে যায় স্থানীয় প্রশাসন। এখনও এই মূল্যবান দুই চিত্রকর্ম নিয়ে মালিকানা দাবি করেনি কেউ।

তৈলচিত্রের একটিতে লাল টুপি পরা এক ছেলের ছবি। আর এটি বিখ্যাত চিত্র শিল্পী স্যামুয়েল ফনের আঁকা। ছবিতে কোন তারিখ উল্লেখ নেই। তিনি ১৬২৭ সালে জন্মগ্রহণ করেন, মারা যান ১৬৭৮ সালে। আর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকা ছবিটি ইতালীয় শিল্পী পেইত্রো বেল্লোত্তির। এই ছবিটি তার নিজেরই বলে ধারণা করা হচ্ছে। তিনি ১৬২৫ থেকে ১৭শ-এর সময়কার গুণী শিল্পী।

তৈলচিত্র কর্ম নিয়ে এখনো পরিষ্কার হতে পারেনি পুলিশ। তাইতো চিত্রকর্মগুলোর বিস্তারিত তথ্যে জানতে আদালতে আপিল করেছে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি