রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ২১:১০আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২১:১০

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানি। দেশটির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জার্মান কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের জন্য জার্মানির সামরিক সহযোগিতায় নাশকতার পরিকল্পনা ছিল সন্দেহভাজনদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, দুই সন্দেহভাজন জার্মানি ও রাশিয়ার দ্বৈত নাগরিক। রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েজার বলেছেন, কর্তৃপক্ষ সম্ভাব্য বিস্ফোরক হামলা নস্যাৎ করেছে।

গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর স্থাপনা ও অপর সামরিক স্থানগুলোতে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।

প্রধান সন্দেহভাজন ডিয়েটার এস-কে প্রাক-বিচার হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় সন্দেহভাজনতে আলেক্সান্ডার জে নামে অভিহিত করা হয়েছে। গত মাস থেকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু শনাক্তে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্লিনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কিয়েভকে সামরিক সহযোগিতা সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পর জার্মানি দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ। ইতোমধ্যে ২৮ বিলিয়ন ইউরো সহযোগিতা দিয়েছে দেশটি।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান