ইঁদুরের উৎপাত: বন্দি সরাচ্ছে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ১০:০০আপডেট : ২৩ জুন ২০২১, ১০:০০
image

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দেখা দিয়ে ইঁদুরের উৎপাত। সেখানকার একটি কারাগারে এই প্রাণীর উৎপাতের কারণে শত শত বন্দিকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে কারা কর্তৃপক্ষ। আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়েলিংটন কারেকশনাল সেন্টারের চারশ’র বেশি বন্দি এবং দুইশ’ কর্মীকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি ইঁদুর দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। ফসলের বাম্পার ফলনের কারণে বেড়েছে এই প্রাণীটির সংখ্যা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইঁদুরের কারাগারের অভ্যন্তরের অবকাঠামো ব্যাপক ক্ষতিসাধন করেছে।

রাজ্যের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চার মাস কারাগারের কার্যক্রম বন্ধ রাখা হবে। এই সময়ে এটি পরিষ্কার, মেরামত এবং ভবিষ্যতে ইঁদুরের প্রকোপ ঠেকানোর উপযোগী করা হবে। নিউ সাউথ ওয়েলসের কারেকটিভ সার্ভিসের কমিশনার পিটার সেভেরিন বলেন, ‘ইঁদুর কেন্দ্রটিতে ঢুকে পড়েছে আর এমন মাত্রায় ক্ষতি করেছে যে নির্দিষ্ট সময়ের জন্য এটা খালি করে দেওয়াই ভালো।’

ওয়েলিংটন কারেকশনাল সেন্টারের বেশিরভাগ কর্মীকেই রাজ্যের অন্য কারাগারে পাঠানো হবে। এছাড়া বন্দিদেরও বেশ কিছু কারাগারে পাঠানো হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের ফসল কাটার মৌসুমের সময় থেকেই ইঁদুরের পরিমাণ বাড়তে থাকে। বংশবৃদ্ধির উপযোগী আবহাওয়া এবং ব্যাপক ফসল উৎপাদনের কারণে প্রাণীটির পরিমাণ বেড়েছে। এছাড়া দীর্ঘ খরার পর গত বছরের ভয়াবহ দাবানলের কারণে শিকারি প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় ইঁদুর বেড়ে যাওয়ার আরেকটি কারণ।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের