পোপের সঙ্গে সাক্ষাৎ স্পাইডারম্যানের

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ১২:০০আপডেট : ২৪ জুন ২০২১, ১২:০০

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপার হিরো স্পাইডারম্যান। বুধবার ভ্যাটিকান সিটিতে কথা হয় তাদের।

পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে যে কোনও আয়োজনে পোপই থাকেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সেটাই স্বাভাবিক। তবে বুধবারের ওই অনুষ্ঠানে এই নিয়মের ব্যত্যয় ঘটে। এদিন পোপকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন স্পাইডারম্যান।

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, স্পাইডারম্যানের নেপথ্যে থাকা ব্যক্তি ছিলেন আসলে একজন ইতালিয়ান। তিনি এই সুপার হিরোর চরিত্রের মতো পোশাক পরেছিলেন। মেটেও ভিলার্ডিটা নামের ওই ব্যক্তির বয়স ২৮ বছর। মূলত হাসপাতালে থাকা শিশুদের আনন্দ দিতেই এদিন স্পাইডারম্যানের সাজ নিয়েছিলেন তিনি।

এদিন পোপের সঙ্গে আলাপকালে মাস্কবিহীন অবস্থায় থাকা পোপ ফ্রান্সিসকে একটি মাস্ক উপহার দেন তিনি। গরমের মধ্যে স্পাইডারম্যানের কস্টিউমে ঘর্মাক্ত মেটেও ভিলার্ডিটা জানান, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুকে তিনি হাসপাতালে থাকা শিশু এবং তাদের পরিবারের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

ভ্যাটিকানের ওই অনুষ্ঠানে হাজির হওয়া তরুণদের সঙ্গেও সেলফি তোলেন তিনি। মেটেও ভিলার্ডিটাকে একজন দুর্দান্ত সুপার হিরো হিসেবে আখ্যায়িত করেছে ভ্যটিকান সিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির লম্বা সময় ধরে চলা লকডাউনের ফলে তার পক্ষে সশরীরে স্পাইডারম্যানের সাজ নিয়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে শিশুদের আনন্দ দিতে এ সময়ে তিনি এক হাজার ৪০০-এরও বেশি ভিডিও কল করেছেন। সূত্র: এপি, ইউএস নিউজ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম