ফাইজার ভ্যাকসিন নিয়ে নারীর মৃত্যু

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৬:৫৩আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৬:৫৩
image

ফাইজার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণের পর মারা গেছেন নিউ জিল্যান্ডের এক নারী। এই টিকা সংশ্লিষ্ট মৃত্যুর খবর এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে। ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী একটি স্বাধীন বোর্ড জানিয়েছে ওই নারী সম্ভবত মিয়োকার্ডিটিস-এ (হৃদযন্ত্রের পেশী ফুলে যাওয়া) মারা গেছেন। বোর্ডটি আরও জানিয়েছে, টিকা গ্রহণের পর আরও কোনও মেডিক্যাল ইস্যুও তার মৃত্যুতে ভূমিকা রাখতে পারে।

ইউরোপীয়ান নিয়ন্ত্রক সংস্থা বলছে, মিয়োকার্ডিটিস খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। আর ভ্যাকসিনে যে সুবিধা তার তুলনায় ঝুঁকি খুবই সামান্য। এখন পর্যন্ত ওই নারীর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নির্ধারণ করা যায়নি।

তবে ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী স্বাধীন বোর্ডটি জানিয়েছে মিয়োকার্ডিটিস সম্ভবত টিকা গ্রহণের জন্যই হয়েছে। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউ জিল্যান্ডে এটাই প্রথম ঘটনা যেখানে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কয়েক দিনের মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া বিরুপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণকারী কেন্দ্র সম্প্রতি টিকা নেওয়া আরও কয়েক জনের মৃত্যুর খবর জেনেছে, তবে সেগুলোর কোনওটির সঙ্গেই টিকার সম্পর্ক নেই।’

ওই নারীর মৃত্যুর ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা এই বিষয়ে আর কোনও বিস্তারিত কিছু জানাননি। জানানো হয়নি ওই নারীর বয়সও।

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, ফাইজার ও মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে মিয়োকার্ডিটিস খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। এর এই পার্শ্বপ্রতিক্রিয়া তরুণদের ক্ষেত্রেই বেশি দেখা গেছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম