বেলারুশ: বিরোধী ও বিক্ষোভ নেতার ১১‌ বছর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২

বেলারুশের প্রখ্যাত বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বড় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই কারাদণ্ডকে অনেকেই গত বছরের বিতর্কিত নির্বাচনের পর সরকার সমালোচকদের ব্যাপক নিপীড়নের সর্বশেষ পদক্ষেপ বলে মনে করছেন।

মারিয়া কোলেসনিকোভা এবং আরেক বিরোধী অ্যাক্টিভিস্প ম্যাক্মিম জিনাকের বিরুদ্ধে উগ্রবাদিতা এবং অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগ আনা হয়। রাজধানী মিনস্কে এক রুদ্ধদ্বার বিচারে তাদের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযুক্ত ম্যাক্মিম জিনাককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর কর্তৃত্বপরায়ণ সরকারের বিরুদ্ধে গত বছর বেলারুশে গড়ে তোলা হয় একটি সমন্বয় কাউন্সিল। এর তিন নারী সদস্যের এক জন হলেন মারিয়া কোলেসনিকোভা। এক সময়ের সঙ্গীতশিল্পী কোলেসনিকোভা গত বছরের নির্বাচনে বিরোধীদের প্রচারণার গুরুত্বপূর্ণ মুখ ছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে কোলেসনিকোভাকে গ্রেফতার করে সীমান্তে নিয়ে গিয়ে তাকে দেশ ছাড়তে বলা হয়। এর বদলে তিনি পাসপোর্ট ছিড়ে ফেলে বাইরে যেতে অস্বীকৃতি জানান।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক