কয়েদিদের প্রেমের সম্পর্কে জড়ানো নিষিদ্ধ করলো ডেনমার্ক

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২

ডেনমার্ক সরকার একটি আইন পাস করেছে যাতে যাবজ্জীবন সাজা ভোগকারী কয়েদিদের নতুন প্রেমের সম্পর্কে জড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে অপরাধী গোষ্ঠীদের উত্থান ঠেকানো সম্ভব মনে করছেন দেশটির মন্ত্রীরা। 

এমন আইনের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, সম্প্রতি ১৭ বছর বয়সী এক কিশোরী ক্যামিলা কারস্টাইন এক খুনী পিটার ম্যাডসনের প্রেমে পড়েছিলেন। ম্যাডসন সাংবাদিক কিম ওয়ালকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। পরে সাংবাদিকের মরদেহ টুকরো টুকরো করে সাগরে ফেলে দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ক্যামিলা কারস্টাইন স্বীকার করেছেন যে তিনি দুই বছর ধরে চিঠি বিনিময় ও ফোনে কথা বলার পর ম্যাডসেনের প্রেমে পড়েন। কিন্তু ২০২০ সালে কারাবন্দি অবস্থায় জেনিন কার্পেন (৩৯) নামের এক রুশ নারীকে বিয়ে করেন ম্যাডসন। আর ঘটনাটি জানতে পারেন কিশোরী ক্যামিলা। 

এমন ঘটনায় নড়েচড়ে বসেছে ডেনামার্ক প্রশাসন। দেশটির বিচারমন্ত্রী নিক হেককারুপ এক বিবৃতিতে বলেন, ‘এই ধরনের সম্পর্ক অবশ্যই বন্ধ করা উচিত। অপরাধীরা আমাদের কারাগারগুলোকে ডেটিং সেন্টার কিংবা মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন না’।

মন্ত্রী আরও যোগ করে বলেন, ‘কারাগারে বন্দি অপরাধীরা সহানুভূতি পেতে তরুণদের সঙ্গে যোগাযোগ করে গুরুতর অপরাধ করেছেন’। 

এ অবস্থায় নতুন আইনের ফলে কারাগারের দীর্ঘমেয়াদি বন্দিদের অপরাধ বন্ধ হবে মনে করছেন অনেকে। নতুন বিলে ড্যানিশ পার্লামেন্টের ডানপন্থী বিরোধী দল সমর্থনের ইঙ্গিত দিয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নতুন আইন কার্যকর হতে পারে।

/এলকে/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে