সব শ্রমিকের জন্য হেলথ পাস বাধ্যতামূলক করলো ইতালি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮

বিশ্বের মধ্যে সবচেয়ে কঠোর করোনাবিধির অনুমোদন দিয়েছে ইতালির সরকার। বৃহস্পতিবার দেশটির সব শ্রমিকের জন্য হেলথ পাস (গ্রিন পাস) বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে শ্রমিকদের কাজে যোগদানের সময় টিকা নেওয়ার প্রমাণ, নেগেটিভ বা সম্প্রতি আক্রান্ত হওয়ার প্রমাণ দেখাতেই হবে।

নতুন এই আইন ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। করোনায় ব্যাপক প্রাদুর্ভাবের শিকার হওয়া দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির প্রশাসনের মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে সর্বশেষ উদ্যোগ এটি।

আইন অনুসারে, কোনও শ্রমিক হেলথ পাস দেখাতে ব্যর্থ হলে মজুরি ছাড়া সাময়িক বরখাস্তের শিকার হবেন। কিন্তু ছাঁটাই করা যাবে না।

যেসব শ্রমিক এই আইন অমাণ্য করে কাজে যোগ দিবেন তাদের ৬০০ থেকে ১৫০০ ইউরো জরিমানার শাস্তির মুখে পড়তে হবে। শ্রমিককে কাজে নেওয়া মালিকদের জন্য এই জরিমানার পরিমাণ হবে ৪০০-১০০০ ইউরো।

দেশটির জনপ্রশাসন মন্ত্রী রেনতাতো ব্রুনেত্তা বলেন, ইউরোপের কোনও দেশে এমনটি করা হয়নি। আমরা নিজেদের আন্তর্জাতিকভাবে সম্মুখসারিতে রাখছি।

তিনি আশা করেন, এর ফলে করোনাভাইরাসের টিকা প্রয়োগের গতিতে ব্যাপক উন্নতি হবে। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম