সাবমেরিন বিতর্কে যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক বাতিল করলো ফ্রান্স

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৪

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নিরাপত্তা চুক্তির পর এই সপ্তাহে ফ্রান্সের সঙ্গে একটি সাবমেরিন চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। এর জেরেই ওই বৈঠক বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুইটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে আকাস (এইউকেইউএস) নামে বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। এজন্য তাদের বাতিল করতে হয়েছে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।

রয়টার্স জানিয়েছে, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। তবে এই বিষয়ে ফ্রান্স ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ্যে কোনও কিছু জানানো হয়নি।

২০১৬ সালের সাবমেরিন চুক্তি বাতিল হয়ে যাওয়ায় কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে ইতোমধ্যে রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছে প্যারিস।

ফ্রান্সের দাবি চুক্তি বাতিলের আগে কোনও আলোচনাই করেনি অস্ট্রেলিয়া। তবে ক্যানবেরার দাবি, চুক্তিটি নিয়ে উদ্বেগের কথা কয়েক মাস ধরেই প্যারিসকে জানানো হচ্ছে।

ফরাসি সরকারের এক মুখপাত্র রবিবার জানিয়েছেন, সংকট নিরসন নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন টেলিফোনে আলাপ করবেন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের