অস্ট্রেলিয়ার পর ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো সুইজারল্যান্ড

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২

অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্সের কাছ থেকে সামরিক বিমান কেনার পরিকল্পনা বাতিল করেছে সুইজারল্যান্ড। রবিবার সুইজারল্যান্ডের দুটি দৈনিক জানিয়েছে, ফ্রান্সের পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়ায় সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

আগামী নভেম্বরে সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা ছিল ইমানুয়েল ম্যাঁক্রোর। সুইস দৈনিক দুটির দাবি, ওই বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাতে দৈনিক দুটি জানিয়েছে, ৩৬টি লকহেড মার্টিন এফ৩৫এ বিমান ক্রয়ে সুইজারল্যান্ড যেভাবে দরকষাকষি করেছে তাতে ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। আর সেই কারণেই বৈঠক বাতিল করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, প্যারিসের অভিযোগ, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত হওয়ার পরও সুইস প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্য উৎপাদকদের সঙ্গেও আলোচনা চালিয়ে গেছে। ফরাসি রাফায়েল বিমান নির্মাতা দাসাউল্টের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে তারা।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের কার্যালয়ের তরফ থেকেও বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে গত সপ্তাহে আকাস (এইউকেইউএস) নামে বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। এ জন্য তাদের বাতিল করতে হয়েছে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী