জার্মানিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৭

জার্মানির ২০তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নতুন চ্যান্সেলর পেতে স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। ১৬টি অঙ্গরাজ্যে একযোগে চলছে ভোটগ্রহণ। এরমধ্যে দিয়ে দীর্ঘ ১৬ বছরের আঙ্গেলা ম্যার্কেল-এর শাসনামলের পর নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা। নির্বাচনকে কেন্দ্র দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। 

প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে

করোনা মহামারির মধ্যে নির্বাচন আয়োজনের ফলে স্বাস্থ্যবিধি মেনেই নিজের পছন্দের চ্যান্সেলর পদপ্রার্থীকে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জার্মানিজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এবারের জাতীয় নির্বাচনে পূর্ব ঘোষণা অনুযায়ী চ্যান্সেলর পদে লড়ছেন না অ্যাঙ্গেলা ম্যার্কেল। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে লড়ছেন দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে চ্যান্সেলর পদে লড়ছেন জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী ওলাফ শলৎস। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন তিনি। আর পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে নির্বাচনে অংশ লড়ছেন আনালেনা বেয়ারবক।

এবারের জাতীয় নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী ল্যাশেট-এর প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান দিয়েছেন ম্যার্কেল। দুটি শেষ জনমত জরিপে দেখা গেছে, সিডিইউ এবং সিএসইউ থেকে ২৬ পয়েন্টে এগিয়ে রয়েছে স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। ভোট শেষে আগামী সোমবারের মধ্যে কিছু ফল পাওয়া যেতে পারে।

এবারের নির্বাচনে মোট ভোটার ৬ কোটি ৪০ লাখ। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে সবাই বুথে এসে সরাসরি ভোট দেবেন না। মেইলের মাধ্যমে অনেকেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া সুযোগ থাকছে।

/এলকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান