ফ্রান্স ও গ্রিসের বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৪

অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি ভেস্তে যাওয়ার পর ইউরোপের দেশ গ্রিসের সঙ্গে নতুন করে সামরিক চুক্তিতে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবারের চুক্তির বিষয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস এক ঘোষণায় জানান, তারা ফ্রান্সের সঙ্গে পাঁচ বিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ফ্রান্স নিজেদের তৈরি প্রায় ৮টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সরবরাহ করবে গ্রিসকে।

এথেন্সের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী ২০২৬ সালের মধ্যে সবগুলো যুদ্ধ জাহাজ সরবরাহ করবে প্যারিস। আর প্রথম চালান ২০২৪ সালে প্রবেশ করবে গ্রিসে। 

দু’দেশের চুক্তি পর ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সামরিক সক্ষমতা ও নিরাপত্তার ব্যাপারে ইউরোপের কখনোই আপস করা উচিত নয়। 

মাক্রোঁ আরও বলেন, ‘ভূমধ্যসাগরে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে ফ্রান্স ও গ্রিস চুক্তিতে পৌঁছালো। এর মধ্য দিয়ে দেশ দুটির সম্পর্ক আগের অবস্থান থেকে আরও এক ধাপ এগিয়ে গেল’। 

সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ‘অকাস’ নামের নতুন জোট গঠন করেছে। ফরাসি নেভাল গ্রুপের জাহাজ নির্মাতার সঙ্গে সাবমেরিন চুক্তি থেকে সরে এসে ওই দুই দেশের সঙ্গে জোট গঠন করে অস্ট্রেলিয়া। ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন। 

এর মধ্যেই গ্রিসের সঙ্গে নতুন চুক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াকে বার্তা দিলো বলে ধারণা করা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি