সিরিয়া, প্রতিরক্ষা ইস্যুতে পুতিন ও এরদোয়ান বৈঠক

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

সিরিয়া ও প্রতিরক্ষা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৈঠক করেছেন। বুধবার দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আঙ্কারার কাছে মস্কোর আরও সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাবনাও উঠে আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সোচিতে ব্ল্যাক সি রিসোর্টে এই আলোচনা শুরু হয়। এর মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট আইসোলেশন শেষ করলেন।

বৈঠকের আগে তুর্কি কর্মকর্তারা বলেছিলেন, পুতিনকে এক বছর আগে স্বাক্ষরিত সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে ফিরতে চাপ দেবেন এরদোয়ান। যাতে সিরিয়ার ইদলিবে রুশ ও সিরীয় বাহিনী তুর্কি সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা না চালায়।

পুতিন এ বিষয়ে শুধু বলেছেন, দুই দেশ ন্যায্যভাবে সফলতার সঙ্গে যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে, এটি সেগুলোর একটি।

তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে সমঝোতা অনেক সময় কঠিন হয়। কিন্তু দুই দেশই শিখে গেছে কীভাবে দ্বিপক্ষীয় স্বার্থ লালন করা সম্ভব।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী