অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১৩:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩:৪৪

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদের ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত  করোনা ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার থেকে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইএমএ-র হিউম্যান মেডিসিনস কমিটি ৫ থেকে ১১ বছরের শিশুদের নিয়ে চলমান ক্লিনিক্যাল স্টাডির ফলাফলসহ ভ্যাকসিনের তথ্য পর্যালোচনা করবে। ইএমএ এই বয়সসীমার শিশুদের জন্য এটি ব্যবহারের সুপারিশ করবে কিনা সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতেই এই পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইএমএ-র আশা, আগামী কয়েক মাসের মধ্যেই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাতে সমর্থ হবে সংস্থাটি।

ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ অনুযায়ী, বর্তমানে অঞ্চলটিতে ১২ বছর এবং এর বেশি বয়সের শিশুরা ফাইজার ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছে। এখন পাঁচ বছর বয়স থেকেই শিশুদের এর আওতায় নিয়ে আসতে চাইছে কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী