ন্যাটোর জন্য ক্ষতিকর জোট নিয়ে তুরস্কের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ২০:১৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:১৪

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ন্যাটো বহির্ভূত জোট গঠনের বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছেন। গত মাসে গ্রিস ও ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘটনায় তিনি এই প্রতিক্রিয়া জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সেপ্টেম্বরে ৩০০ কোটি ইউরোর একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ন্যাটো মিত্র গ্রিস ও ফ্রান্স। এই চুক্তির আওতায় গ্রিস ফ্রান্সের কাছ থেকে তিনটি ফ্রিগেট কিনবে।

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকন মিতসোতাকিস এই মাসে বলেছেন, এই চুক্তির ফলে দুই দেশে বাইরের হুমকি আসলে একে অপরের সহযোগিতায় পাশে দাঁড়াবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই সপ্তাহে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে সাংবাদিকদের বলেন, ন্যাটোতে অন্তর্ভুক্ত থাকায় আমাদের সবার মনে রাখা উচিত এর বাইরে মিত্র খোঁজার কারণে জোট ও দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আস্থা নাড়িয়ে দিতে পারে।

সমুদ্রসীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। তবে গ্রিসের সঙ্গে গঠনমূলক আলোচনার কথা জানিয়েছেন তুর্কি মন্ত্রী।

হুলুসি আকার বলেন, গ্রিসের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ইতিবাটক, গঠনমূলক আলোচনা হয়েছে। আগামী দিনগুলোতে এই আলোচনার ইতিবাচক ফল দেখতে পাব।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের