বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতে আপত্তি, তাই কারাগারে যাওয়ার আবেদন

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৯:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:৪৭

বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতে আপত্তি। তাই স্থানীয় পুলিশ ব্যারাকে হাজির হয়ে কারাগারে থাকার আর্জি জানিয়েছেন ইতালির এক ব্যক্তি। জানিয়েছেন, ঘরে স্ত্রীর সঙ্গে থাকা তার জন্য অসহনীয় হয়ে পড়েছে। রবিবার ইতালির পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোমের বাইরে গাইডোনিয়া এলাকায় বসবাসকারী ৩০ বছরের ওই ব্যক্তি একজন আলবেনীয় নাগরিক। স্ত্রীর সঙ্গে আর একই ছাদের নিচে থাকতে পারছিলেন না তিনি।

মাদক সংক্রান্ত অপরাধের দায়ে কয়েক মাস ধরে ওই ব্যক্তি গৃহবন্দি অবস্থায় ছিলেন। তার সাজার আরও কয়েক বছর বাকি আছে। কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় হতাশ হয়ে তিনি কারাগারেই থাকার আগ্রহ প্রকাশ করেন। স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় পুলিশের কাছে হাজির হয়ে গৃহবন্দিত্বের বদলে কারাগারেই তাকে সাজা দেওয়ার আহ্বান জানান।

ওই ব্যক্তি স্ত্রী ও পরিবার নিয়ে বাসায় থাকতেন। কিন্তু তার ভালো সময় যাচ্ছিল না। পুলিশকে তিনি বলেছেন, ‘শোন, ঘরে আমার জীবন নরক হয়ে গেছে। আর পারছি না। আমি জেলে যেতে চাই।’

গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘনের জন্য পরে লোকটিকে গ্রেফতার করা হয়। বিচারিক কর্তৃপক্ষ তাকে কারাগারে স্থানান্তরের আদেশ দেন। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার