ইউক্রেনে তুরস্কের ড্রোন সরবরাহে উদ্বেগ রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২১:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৫৮

ইউক্রেনে তুরস্কের সামরিক ড্রোন সরবরাহের ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিজ দেশের এই উদ্বেগের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, তুরস্কের সঙ্গে রাশিয়ার বাস্তবিকই বিশেষ ও ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আঙ্কারা কর্তৃক ইউক্রেনের সামরিক বাহিনীকে এই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহের ফলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ বিষয়ে মস্কোর উদ্বেগ রয়েছে।

এদিকে ২৭ অক্টোবর ডোনবাস এলাকায় রুশ চরমপন্থীদের বিরুদ্ধে অভিযানে তুরস্কের তৈরি এই ড্রোন ব্যবহার করে কিয়েভ। এদিন ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বায়রাকতার টিবি-২ নামের অত্যাধুনিক এই ড্রোন ব্যবহারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। একই দিন ইউক্রেনে তুরস্কের এই ড্রোন সরবরাহ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় রাশিয়া।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি