বুলগেরিয়ায় হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১৬:১১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬:১৫

বুলগেরিয়ার একটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর স্লিভেনের একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। এতে তিন জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এক পর্যায়ে কর্তৃপক্ষ আগুন নেভাতে সমর্থ হলেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি। হাসপাতালে প্রবেশ করে দুই জনকে মৃত অবস্থায় পায় দমকল কর্মীরা। গুরুতর দগ্ধ আরেক রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখানেই তার মৃত্যু হয়।

আঞ্চলিক অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান ভ্লাদিমির ডেমিরেভ জানিয়েছেন, ছয়জন রোগীকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একজন রোগীর জ্বালানো একটি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম