আফ্রিকার ৭ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ০০:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০০:২১

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আফ্রিকার ৭ দেশে সাময়িকভাবে ভ্রমণ স্থগিতে প্রয়োজনীতার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এক জরুরি বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন ইইউ'র কমিশনের প্রেসিডেন্টের প্রধান মুখপাত্র এরিক।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি দক্ষিণ আফ্রিকা থেকে ইইউ-তে প্রবেশে সব ধরণের ভ্রমণে অস্থায়ী বিধিনিষেধে সম্মত হয়।

ইইউ’র সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের উপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন জানান, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ইউরোপকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বি.১.১.৫২৯ ধরনের সংক্রমণ রোধে দ্রুত সিদ্ধান্তে নেওয়া প্রয়োজন।

ইতোমধ্যে দ. আফ্রিকা এবং এর পার্শ্ববর্তী দেশুগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ, জাপান, জার্মানি, ইতালি এবং স্পেন। এর মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি আভাস দিয়েছেন, যে দেশগুলোতে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেসব দেশের ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম