১১ বছর ধরে মার খাওয়াই যার পেশা

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬ আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:২৭

তুরস্কের ইস্তানবুলের এক ব্যক্তি তার মক্কেলদের মার খেয়ে জীবিকা অর্জন করছেন। আর এই পেশায় তিনি রয়েছেন দীর্ঘ ১১ বছর ধরে।

২০১২ সাল থেকে লাইসেন্স নিয়ে মানসিক চাপ প্রশিক্ষক (স্ট্রেস কোচ) হিসেবে কাজ করছে হাসান রিজা গুনায়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে তিনি জানিয়েছেন, তুর্কি কৌতুক অভিনেতা কেমাল সুনালের অভিনীত চলচ্চিত্র ‘সার্ক বুলবুলু’ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ওই চলচ্চিত্রে কেমাল স্বেচ্ছায় মার খেয়েছেন।

এই চলচ্চিত্রের বিখ্যাত একটি বাক্য ‘মজলুমদের আমার কাছে নিয়ে এসো’-এর ভিত্তিতে হাসান রিজা গুনায় টাকার বিনিময়ে মার খাওয়া শুরু করেন। তার মক্কেলদের মধ্যে রয়েছেন নিয়োগকর্তা বা স্ত্রীর ওপর বিরক্ত বা ক্ষুব্ধ মানুষজন, যারা মানসিক চাপ থেকে মুক্তি চায়।

তিনি জানান, এমন মানুষদের কেউ মেডিটেশন করেন, কেউ চিৎকার করে। আর কিছু মানুষ আছেন যারা মানসিক চাপ থেকে মুক্তি পেতে কাউকে মারধর করতে চান।

গুনায় বলেন, আমার বেশিরভাগ মক্কেল বিষন্নতা বা প্যানিক অ্যাটাক কিংবা দৈনন্দিন রুটিনের কারণে অসহায়। অধিকাংশই নারী।

তিনি জানান, দিনে মাত্র দুই থেকে চারজন মক্কেল গ্রহণ করেন এবং গড়ে প্রতিটি সেশন ১০-১৫ মিনিটের হয়। তবে যে কারও বুকিংয়ের অনুরোধ তিনি গ্রহণ করেন না। বলেন, অনুরোধের বিষয়ে আমার মন থেকে সায় না পেলে তা গ্রহণ করি না।

গুনায় বলেন, আগ্রহ আছে এমন মানুষদের আমি স্ট্রেস কোচ হওয়ার প্রশিক্ষণ ও নতুন প্রজন্মের কাছে আমি গ্লাভস তুলে দিতে চাই।

/এএ/
সম্পর্কিত
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি