ফ্রান্সে ২৪ ঘণ্টায় দুই লাখ ৭১ হাজার জনের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ০৩:০৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৩:০৬

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই লাখ ৭১ হাজার ৬৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে ফ্রান্সকে ইউরোপে ওমিক্রন ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উল্লেখ করা হয়।

সোমবার যুক্তরাষ্ট্রেও রেকর্ড ১০ লক্ষাধিক মানুষের কোভিড শনাক্ত হয়েছে। তবে নতুন কয়েকটি গবেষণায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ালেও মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির হার কম। কোনও কোনও বিজ্ঞানী বলছেন, এই তথ্য একটি নতুন এবং মহামারির কম ভীতিজনক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলোজিস্ট মোনিকা গান্ধী বলেন, ‘আমরা বর্তমানে সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে আছি। ভাইরাসটি সব সময় আমাদের সঙ্গে থাকবে। কিন্তু আমি আশা করছি, এই ভ্যারিয়েন্টটি আমাদের এতো বেশি প্রতিরোধ ক্ষমতা দেবে যে, তাতে করে মহামারি শেষ হয়ে যাবে।’

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম