কিয়েভে জনসন, জেলেনস্কির সঙ্গে বৈঠক

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ২২:০৫আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৮:৩২

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দুই নেতার সাক্ষাতের বিষয়টি উভয় দেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রুশ অভিযানের পর এই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রী কিয়েভ সফরে আসলেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, 'জনসন ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি প্রদর্শনের জন্য জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। তারা ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সহায়তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া ইউক্রেনের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন আর্থিক এবং সামরিক সহায়তার নতুন একটি প্যাকেজ নির্ধারণ করবেন'।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান চলার মধ্যেই রাজধানী কিয়েভে সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তা আগে জানানো হয়নি।

শনিবার এক টুইট বার্তায় জনসন বলেন, যুক্তরাজ্যে ইউক্রেনে আরও প্রতিরক্ষামূলক সহায়তা পাঠাবে এবং পুতিনের ব্যর্থতা নিশ্চিতে রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে জি-৭ অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী