ইউক্রেনের ১৬ সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১৭:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:১৮

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ধ্বংস হওয়া সামরিক স্থাপনাগুলোর মধ্যে ইউক্রেনের পাঁচটি কমান্ড পোস্ট, একটি জ্বালানি ডিপো এবং তিনটি গোলাবারুদের গুদামও রয়েছে।

রাশিয়ার দাবি, তাদের বিমান বাহিনী ১০৮টি এলাকায় হামলা চালিয়েছে। এর মধ্যে খারকিভ, জাপোরিঝিয়া, ডোনেস্ক, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং মাইকোলাইভ বন্দর এলাকায় অবস্থিত ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোও রয়েছে।

মস্কোর এমন দাবির বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে রাশিয়ার আরও অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় দুইটি এমআই-২৪ আক্রমণাত্মক হেলিকপ্টার, একটি বিমান এবং ওরল্যান-১০ আকাশযান ভূপাতিত করেছে ইউক্রেনীয় যোদ্ধারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ বাহিনীকে ইউক্রেনে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন পড়তে হচ্ছে। ইউক্রেন রাশিয়ার প্রায় ২০ হাজারের মতো সেনা নিহত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার