লড়াই শেষ না হওয়া পর্যন্ত পাশে আছি, কিয়েভে ন্যান্সি পেলোসি

বিদেশ ডেস্ক
০১ মে ২০২২, ১৪:১৫ আপডেট : ০১ মে ২০২২, ১৭:২৫

এবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভ সফরে ন্যান্সি পেলোসির সঙ্গে ছিলেন মার্কিন প্রতিনিধি জেসন ক্রো, জিম ম্যাকগর্ভন এবং অ্যাডম শিফ। পেলোসির সঙ্গে বৈঠকের ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার সফরকালে কঠোর নিরাপত্তা লক্ষ্য করা যায় কিয়েভে।

লড়াই শেষ না হওয়া পর্যন্ত পাশে আছি, কিয়েভে ন্যান্সি পেলোসি

ভিডিওতে বার্তায় পেলোসি বলেন, ‘স্বাধীনতার জন্য লড়াইয়ে আপনাকে ধন্যবাদ জানাতে এবং আপনাকে দেখতে এসেছি আমরা। লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনার পাশে থাকবো’।

তার এই সফরের কিছু দিনই আগেই কিয়েভে পরিদর্শনে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন ব্লিনকেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করছে বাইডেন প্রশাসন।

পেলোসির সফরের ভিডিও: 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
জেলেনস্কির প্রত্যাখ্যান, পুতিনের সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি
স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
সর্বশেষ খবর
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা