ন্যাটোর পারমাণবিক অস্ত্র ও সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২২, ১৯:৩৩আপডেট : ১৯ মে ২০২২, ১৯:৩৬

ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করলেও নিজ ভূখণ্ডে জোটটির পারমাণবিক অস্ত্র মোতায়েন বা সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড। এমনকি জোটের সদস্যপদ পাওয়ার পরও দেশটির এই অবস্থান থাকবে। বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইতালির একটি দৈনিক পত্রিকাকে ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ডের সদস্য হওয়ার আলোচনায় এমন কোনও পদক্ষেপের কথা বলা হয়নি।

তিনি বলেন, ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটোর ঘাঁটি চালু করার কোনও আগ্রহ আছে বলে আমি মনে করি না।

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনও বলেছেন, তার দেশও ন্যাটোর স্থায়ী সামরিক ঘাঁটি বা নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র চায় না।

বুধবার ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করে। এর মাধ্যমে তারা দীর্ঘ কয়েক দশকের সামরিক জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগের ইঙ্গিত দিলো।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নরডিক দেশ দুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।  

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশ দুটির ন্যাটো জোটে যোগদান মস্কোর জন্য হুমকি নয়। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, যদি জোটের পক্ষ থেকে সামরিক ঘাঁটি বা সরঞ্জাম দেশ দুটির ভূখণ্ডে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম