মাংকিপক্সের টিকা সবার প্রয়োজন হবে না: ডব্লিউএইচও বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ২০:২৫আপডেট : ২৩ মে ২০২২, ২০:২৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর বিশেষজ্ঞ ড. মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, মাংকিপক্সের টিকা সবার জন্য প্রয়োজন হবে না। আক্রান্তের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেই ভাইরাসটি ছড়ায়। সোমবার মাংকিপক্স নিয়ে ডব্লিউএইচও বিশেষজ্ঞরা এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও-এর ড. রোজামুন্ড লুইস জানান, স্মলপক্স নির্মূল হয়ে গেলেও এর টিকা মাংকিপক্সের বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ কার্যকর।

তিনি জানান, ভাইরাস দুটি একে অপরের ঘনিষ্ঠ।

বিবিসি’র খবরে বলা হয়েছে, মাংকিপক্সের টিকা রয়েছে। কিন্তু এগুলো নতুন এবং খুব সহজলভ্য নয়। ডব্লিউএইচও বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকা পাওয়া সহজ করতে তারা কাজ করছেন।

যুক্তরাজ্যে মাংকিপক্সে আক্রান্তদের মধ্যে অনেকেই সমকামী বা উভকামী পুরুষ। এর ফলে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা সতর্ক করে বলেছে, এমন যৌন সম্পর্কের কথা কোনও অস্বাভাবিক র‍্যাশ বা ক্ষতের বিষয়ে সতর্ক থাকার জন্য।

এই বিষয়ে ডব্লিউএইচও বিশেষজ্ঞ অ্যান্ডি সিয়ালে জানান, এই রোগ যৌনবাহিত নয়। অনেক রোগ আছে যা যৌন সংস্পর্শের মাধ্যমে ছাড়াতে পারে। কাশি ও জ্বর যৌন সম্পর্কের সময় কেউ কাশিতে আক্রান্ত হতে পারে। এর অর্থ এই নয় যে, এটি যৌনবাহিত রোগ।

তিনি আরও জানান, যৌনবাহিত রোগ হলো যা নির্দিষ্টভাবে যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। মাংকিপক্সে আক্রান্ত হওয়ার জন্য কাউকে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে না, ঘনিষ্ঠ ব্যক্তিগত সংস্পর্শ যথেষ্ট।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের