তুরস্কের রাষ্ট্রীয় নাম পরিবর্তনে জাতিসংঘের সম্মতি

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২২, ১৮:৩৯আপডেট : ০২ জুন ২০২২, ২০:১৩

তুরস্কের নাম এখন থেকে ইংরেজিতে রাষ্ট্রীয়ভাবে (Türkiye) ব্যবহার করা হবে। আঙ্কারার অনুরোধে রাষ্ট্রীয় নাম (Turkey) থেকে (Türkiye) ব্যবহারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে সংস্থাটি। এর আগে নামের বানান পরিবর্তনে জাতিসংঘ বরাবর আবেদন করে এরদোয়ান প্রশাসন।

জাতিসংঘ মুখপাত্র স্টেফেন দুজারিখ বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছে থেকে বুধবার (১ জুন) একটি চিঠি পান মহাসচিব গুতেরেস। চিঠিতে তিনি সব জায়গায় থেকে Turkey ইংরেজি বানান পরিবর্তন করে Türkiye ব্যবহারের অনুরোধ জানান।

মুখপাত্র দুজারিখ আরও বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশেটির নাম পরিবর্তন কার্যকর হয়ে গেছে। এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বরাবর চিঠিটি আনুষ্ঠানিক জমা দেওয়ার ঘোষণা দেন।

মেভলুত কাভুসোগলু তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে বলেন, আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, দেশগুলোর জন্য ‘Türkiye’ ব্যবহারে পরিবর্তন করাতে সম্ভব হয়েছি’।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি স্মারকলিপি দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছিলেন, সব জায়গায় তারা যেন Türkiye নামটি ব্যবহার করেন। গত বছরের ডিসেম্বর থেকে তুরস্কের ইংরেজি নামের বানান পরিবর্তনের কাজ শুরু করে আঙ্কারা। নিজেদের রফতানি পণ্যের পাশাপাশি দাফতরিক কাজে ‘made in Türkiye’ ব্যহারের পরামর্শ দেন এরদোয়ান।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি