রানির সিংহাসন আরোহনের ৭০ বছর পূর্তির উৎসবে ব্রিটেন

বিদেশ ডেস্ক 
০২ জুন ২০২২, ২২:০০আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৩৭

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহনের ৭০ বছর পূর্তিতে জমকালো উৎসব চলছে ব্রিটেনে। যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি এবং পথে পথে আলোকসজ্জার পাশাপাশি শোভা পাচ্ছে জাতীয় পতাকা। বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্য এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে অনুষ্ঠান শুরু হয়েছে।

১৯৫২ সাল এখন পর্যন্ত ব্রিটেনের সিংহাসন সামলাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দেশটিতে রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে রয়েছেন।

প্লাটিনাম জুবিলীর অনুষ্ঠান দেখতে লন্ডনে অনেক দেশ থেকে হাজার হাজার পর্যটকের ভিড় জমেছে। দিনের অনুষ্ঠানমালা শুরু হয়েছে ট্রুপিং দ্য কালার নামের ঐতিহ্যবাহী সামরিক প্যারেড দিয়ে। এক হাজার ২০০ সেনা, ২০০ ঘোড়া এবং সেনাবাহিনীর শত শত বাদ্য যন্ত্রশিল্পী অংশ নিচ্ছেন।

রানির সিংহাসন আরোহনের ৭০ বছর পূর্তির উৎসবে ব্রিটেন

লন্ডনে বাকিংহাম প্যালেসের ওপর দিয়ে যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের সময় রানি ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা প্রাসাদের বারান্দায় উপস্থিত ছিলেন। সেই দৃশ্য বাকিংহামের বারান্দা থেকে উপভোগ করেন ক্যামিলা, কর্নওয়ালের ডাচেস, প্রিন্স চার্লস, রানি দ্বিতীয় এলিজাবেথ, কেট ডাচেস অব ক্যামব্রিজ, প্রিন্স লুইস, প্রিন্সেস শার্লট, প্রিন্স জর্জ।

যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের শব্দের কারণে কান হাত প্রিন্স লুইসের

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় ব্রিটেনের বিভিন্ন শহর ও কমনওয়েলথ দেশগুলোর রাজধানীতে মশাল প্রজ্বলনের পাশাপাশি বেশ কিছু কর্মসূচি রয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়া ও টোঙ্গা থেকে মশাল প্রজ্বলন শুরু হবে এবং শেষ হবে ১৯ ঘণ্টা পর দক্ষিণ আমেরিকার বেলিজে।

দেশটির মানুষ নানাভাবে রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন করছেন।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম