অবশেষে ইউক্রেনের যুদ্ধবন্দির সংখ্যা জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২২, ২০:৪৫আপডেট : ৩০ জুন ২০২২, ২১:০১

ইউক্রেনের ৬ হাজার যুদ্ধবন্দি রয়েছে বলে জানিয়েছে মস্কো। দুই দেশের বন্দি বিনিময়ের একদিন পর বৃহস্পতিবার (৩০ জুন) এ কথা জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, ইউক্রেনের বন্দি অথবা আত্মসমর্পণ করা এসব সেনাদের সংখ্যা ৬ হাজারের বেশি।

এদিকে কিয়েভ জানিয়েছে, ৯৫ জন ইউক্রেনীয় সেনা নিজ ঘরে ফিরেছে, যারা মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় রুশ বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই পর্যন্ত ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মুক্তি পাওয়া অধিকাংশই গুরুতর আহত। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজভ স্টিলে কারখানায় রুশ বাহিনীর সঙ্গে একটা রক্তক্ষয়ী লড়াই হয় রুশ যোদ্ধাদের। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় মস্কো।

সেসময় বিধ্বস্ত মারিউপোলের অনেক ইউক্রেনীয় যোদ্ধাকে আটক করে নিজ দেশে নিয়ে গেছে রুশ কর্তৃপক্ষ। এসব সেনাদের দ্রুত মুক্তি দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিয়েভ। রাশিয়ার হামলায় মারিউপোলে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে।

সূত্র: এএফপি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী