রাশিয়া ও বেলারুশকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২২, ১৫:৪০আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:৪০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের নজিরবিহীন রাজনৈতিক এবং সামাজিক চাপের ফলে বেলারুশ এবং রাশিয়াকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

৬৯ বয়সী এই রুশ নেতা শুক্রবার (১ জুন) এক ফোরামে অংশ নিয়ে বলেন, পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞা বেলারুশকে রাশিয়ার সঙ্গে দ্রুত একত্রীকরণের দিকে নিয়ে যাচ্ছে।

রাশিয়া ও বেলারুশের উভয়েরই ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। সেই থেকে ইউক্রেনে আক্রমণের জন্য বেলারুশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে বলে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও তা অস্বীকার করেছে মিনস্ক।

২০২০ সালে বেলারুশে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়। সেই সময় দেশের অভ্যন্তরণে ব্যাপক চাপের মুখে পড়ে অ্যালেক্সান্ডা লুকাশেঙ্কো সরকার। ওই পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। তখন থেকেই দু’দেশের সম্পর্ক আরও মজবুত হয়।

রবিবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে সফর করেন। সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। পুতিন বলেন, রাশিয়া শিগগিরই বেলারুশে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র স্থাপন করবে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে