ইতালির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১০:৪৮আপডেট : ০৫ জুলাই ২০২২, ১০:৪৯

খরা মোকাবিলায় সোমবার ইতালির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এমিলিয়া-রোমাগনা, ফ্রিউলি-ভেনেজিয়া গিউলিয়া, লোমবার্ডি, পাইডমন্ট এবং ভেনেটো এলাকায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে ৩৬.৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সরকার। তহবিলের সবচেয়ে বড় অংশটি দেওয়া হবে এমিলিয়া-রোমাগনা অঞ্চলে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় ভুগছে ইতালি। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ চলতি বছরের শুরু থেকে গত বছরের তুলনায় অর্ধেকে নেমে গেছে।

কৃষি উৎপাদনে খরা পরিস্থিতির নেতিবাচক প্রভাব নিয়ে এরইমধ্যে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সংকট ৩০ শতাংশের মতো কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। কৃষি খাতে এ পর্যন্ত প্রায় তিন বিলিয়ন ইউরোর মতো ক্ষতি হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম