স্পেন ও পর্তুগালে তীব্র তাপদাহ, প্রাণহানি ৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২২, ১৬:২৪আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬:৪০

তীব্র তাপদাহে নাজুক ইউরোপের জনজীবন। অতি গরমে গত মঙ্গলবার থেকে স্পেন ও পর্তুগালে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তার দেশে তাপদাহের প্রথম তিনদিনেই ৮৪ জন প্রাণ হারিয়েছেন।

গত ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত মারা যাওয়ার কারণকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাওয়াকে দায়ী করছে স্প্যানিশ সরকার। গত কয়েকদিন দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, স্পেনে তাপদাহ আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে।

চলতি বছরে স্পেনে দ্বিতীয়বারের মতো তাপপ্রবাহ চলছে। প্রথম তাপপ্রবাহ গত ১১ থেকে ২০ জুন পর্যন্ত স্থায়ী ছিল। এতে স্পেনজুড়ে ৮২৯ জনের মতো লোকের মৃত্যু হয়। তখন ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দেশটিতে।

এই সময়ে মানুষকে সুস্থ থাকতে বার বার বিশুদ্ধ পানি পানের পাশাপাশি ছায়াঘেরা স্থানে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

শুষ্ক আবহাওয়া এবং তাপদাহে গত মঙ্গলবার থেকে পর্তুগালের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। স্পেনের সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, দুই দেশে গরমে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে জরুরি বিভাগ।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের