শস্য চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২, ১৬:৫২আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭:০৫

খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরই ওডেসা বন্দরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শনিবার ভোরের দিকে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে পরপর দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। খবর বিবিসি'র।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, দুইটি কালিবার ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত হানে। আরও দুটি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় আইনপ্রণেতা ওলেক্সি হোনচারেনকো টেলিগ্রামে বলেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তি স্বাক্ষরের ফলে বৈশ্বিক খাদ্য সংকট কিছুটা নিরসন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে বিশ্বের আরও ৪ কোটি ৭০ লাখ মানুষ চরম অনাহারের মুখে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন এই চুক্তি শেষ পর্যন্ত ইউক্রেনে শান্তির পথ দেখাবে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। এতে পুরো বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে চেষ্টা চালিয়ে আসছিল তুরস্ক, জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম