ইউক্রেনের প্রতি সহযোগিতা আরও জোরদার করবে জি৭

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮

রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনকে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট (জি৭)। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েশিমাসা হায়াসি বলেন, বুধবার নিউ ইয়র্কের এক বৈঠকে ইউক্রেনকে সহায়তার বিষয়টি ফের নিশ্চিত করেছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকের পর নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে হায়াসি বলেন, 'আমরা আবারও নিশ্চিত করছি যে ইউক্রেনকে সমর্থন করে যাবো। দেশটিকে খাদ্য ও জ্বালানিতে সহায়তায় জি৭ দেশগুলো এক সঙ্গে কাজ করে যাবে।'

তিনি আরও বলেন, মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ায় রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পণ্য রফতানি নিষিদ্ধের পরিকল্পনা করছে জাপান। পাশাপাশি রুশ সামরিক সম্পর্কিত সংস্থাগুলোর তালিকা বৃদ্ধি করা করা হচ্ছে।

জোটের মন্ত্রীরা ইউক্রেন ইস্যু ছাড়াও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব আবারও পুনরায় করেছেন বলে মন্তব্য করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী।

গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তার বিশাল বাহিনী ইউক্রেনে সামরিক অভিযানে নেমেছে। সাত মাসের বেশি সময় ধরে চলা অভিযানে কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন। এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহযোগিতা করে আসছে।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের