বেলজিয়ামের মন্ত্রীকে অপহরণ পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮

বেলজিয়ামের আইনমন্ত্রীকে অপহরণের পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন হিসেবে চার জনকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। বেলজিয়ামের বিচারমন্ত্রী ভিনসেন্ট ভ্যান কুইকেনবোর্ন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এ ঘটনায় ‘মাদক মাফিয়া’দের দোষারোপ করেন ভিনসেন্ট ভ্যান কুইকেনবোর্ন।

তিনি জানান, বৃহস্পতিবার এক ফোন কলে একজন ফেডারেল প্রসিকিউটর একটি অপহরণের পরিকল্পনার বিষয়ে তাকে সতর্ক করেছিলেন।

ভ্যান কুইকেনবোর্ন বলেন, ‘আমাকে আপাতত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে এবং আগামী দিনে কিছু পরিকল্পিত কার্যক্রমে অংশ নিতে পারবো না। এটা আনন্দদায়ক নয়, কিন্তু বোধগম্য।’

তিনি বলেন, ‘আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন। এই ঘটনার নেপথ্যের ব্যক্তিদের জন্য বিষয়টি হিতে বিপরীত হয়েছে।’

ভ্যান কুইকেনবোর্ন বলেন, ‘এটি আমার এই বিশ্বাসকে আরও জোরালো করেছে যে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অপরাধীরা ফাঁদে পড়েছে। আমরা আগের চেয়ে বেশি জনবল নিয়ে সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। তবে গণতান্ত্রিক শাসনে আমরা কখনও সহিংসতার দিকে ঝুঁকবো না। কখনও না।’

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, পুলিশ গুরুতর হুমকির বিষয়টি উল্লেখ করে ভ্যান কুইকেনবোর্নের নিরাপত্তা জোরদার করেছে। নেদারল্যান্ডসে আটক হওয়া তিন জনকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

প্রসিকিউটরের দফতর থেকে ‘সম্ভাব্য হুমকি’ সম্পর্কে তদন্তের কথা জানিয়ে এ সম্পর্কে এখনই বিস্তারিত মন্তব্য না করার কথা জানানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী