এবার খেরসন-জাপোরিজ্জিয়াকে ‘স্বাধীন’ স্বীকৃতি দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০

রুশ অধিকৃত ইউক্রেনের খেরসন এবং জাপোরিজ্জিয়া অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দিবাগত রাতে জারি করা আদেশে পুতিন বলেন, ‘আমি দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া এবং খেরসনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি।’ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সম্প্রতি ইউক্রেনের যে চারটি এলাকায় কথিত গণভোট হয়েছে সেগুলো হলো পূর্ব লুহানস্ক ও ডনেস্ক এবং দক্ষিণে জাপোরিজ্জিয়া ও খেরসন। অধিকৃত অঞ্চলে তাড়াহুড়ো করে গণভোট আয়োজন করে রাশিয়া। অঞ্চলগুলোয় অনুষ্ঠিত ভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর।

এরই প্রেক্ষিতে শুক্রবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে ডনেস্ক ও লুহানস্কের পাশাপাশি ওই দুটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তি করে নেওয়ার ঘোষণা দেবেন পুতিন। গত ফেব্রুয়ারিতে ডনস্কে ও লুহানস্কের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলেন পুতিন। রাশিয়ার মস্কোর ক্রেমলিন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে ৩টায় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে পুতিন বক্তৃতা রাখবেন। এ উপলক্ষে ঐতিহাসিক রেড স্কয়ারে একটি কনসার্টেরও আয়োজন করেছে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে নিউ ইয়র্ক সিটিতে কঠোর ভাষায় সাংবাদিকদের বলেন, ইউক্রেনের অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তি জাতিসংঘের আইনের পুরোপুরি লঙ্ঘন এবং আইনগত বৈধতা নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন শুক্রবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তবে রুশ প্রেসিডেন্ট রেড স্কয়ারের কনসার্টে থাকবেন কিনা তা স্পষ্ট করেননি তিনি।

সংযুক্তিকরণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার তার জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের এক জরুরি বৈঠক ডেকেছেন।

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি